Jonmohin Nokkhotro
অনন্ত রাত্রির সীমাহীনতায়
জেগে থাকা এই আমার;
নির্ঘুম প্রহর গুনায়
ফুরাবে কি আর কোন দিন ও,
জানা হল না এখনও।
এক জন্মহীন নক্ষত্রের মত
জেগে আছি আমি
এক জন্মহীন নক্ষত্রের মত
না হয় জেগে থাকব
সব গল্পের অন্ধকারে
মিশেছে দূরের বাতাস
একাকীত্বের এই বাসরে
উড়েছে আমার অভিলাষ
ফিরে আসে নি আর স্বপ্ন
বেচেঁ থাকার অভিনয়ে;
বেচেঁ আছি একাই
জেগে থাকার আলাপনে;
কাঁদে ক্লান্তির নাটাই।
আমি তো কাঁদিনি কখনও।
জেগে থাকা এই আমার;
নির্ঘুম প্রহর গুনায়
ফুরাবে কি আর কোন দিন ও,
জানা হল না এখনও।
এক জন্মহীন নক্ষত্রের মত
জেগে আছি আমি
এক জন্মহীন নক্ষত্রের মত
না হয় জেগে থাকব
সব গল্পের অন্ধকারে
মিশেছে দূরের বাতাস
একাকীত্বের এই বাসরে
উড়েছে আমার অভিলাষ
ফিরে আসে নি আর স্বপ্ন
বেচেঁ থাকার অভিনয়ে;
বেচেঁ আছি একাই
জেগে থাকার আলাপনে;
কাঁদে ক্লান্তির নাটাই।
আমি তো কাঁদিনি কখনও।
0
Commentaires sur Jonmohin Nokkhotro
Partagez vos impressions sur cette chanson