ছায়াতে মিশে আছে
ধুলো জমা স্মৃতির কাব্যে
ছায়াতে মিশে
আমি নেই পাশে
গুটি গুটি পায়ে প্রেম শেখা
তোমার ঐ স্পর্শ
ছিলো আদর মাখা
একা প্রহরে এ যে নতুন সুর ধরে
বেঁচে আছি আমায় নিয়ে
আজ ভাববোনা তোমায়
আর গড়বোনা স্বপ্ন
থাকব বেঁচে সে আদরে