ICIBILLET.COM
ICIBILLET
Paroles de chanson
03/05/2026
Ekjone
Par Habib Wahid; Nancy
Album : Bolchi Tomake
একজনে আছে এই দুনিয়ায়
যাকে নিয়ে স্বপ্ন সাজাই
রেখেছি তাকে মনের আঙিনায়
তাকে নিয়ে ছন্দ গোছাই

সে আছে অনেক দূরে তবু

অনেক কাছে বলে মনে হয়

তার মনে প্রেম নিয়ে গল্প লিখি

পায় রূপকথার পরিচয়

তারমত শোভন এই দুনিয়ায়

কেউ নেই আর

গোপনে প্রেম দিয়ে চলে যায়

আড়ালে সে প্রেমের কারিগর

মনের বাগানে শত শত ফুল

তাকে দেব বলে ভাবি

একজোড়া কপোতকে ডেকে বলি

"তোরা কি ফুল দিতে যাবি?"

সে গোপনে ভালবেসে যায়

আড়ালে নিজেকে রাখতে চায়

তার প্রেমকে রেখে দিই

প্রিয় গানের সুরের ব্যঞ্জনায়

আমিও আঁড়ালে থাকি

এ মনের আবেগ সহচর

একজনে আছে এই দুনিয়ায়
যাকে নিয়ে স্বপ্ন সাজাই
রেখেছি তাকে মনের আঙিনায়
তাকে নিয়ে ছন্দ গোছাই

তিনটি গোলাপ লাল, হলুদ, সাদা

এনে তাকে দিতে চাই

একবার আসুক সে সামনে আমার

প্রাণ ভরে দেখতে চাই

তার জন্যেই তো সব রাখা

সে কথা জানে আমার বিধাতা

ফুল, পাখিকে তার গল্প বলি

সে আমার অবিনাশী কবিতা

মনে পড়লেই তাকে

ওঠে আবেগী ঝড়, নিরন্তর

একজনে আছে এই দুনিয়ায়
যাকে নিয়ে স্বপ্ন সাজাই
রেখেছি তাকে মনের আঙিনায়
তাকে নিয়ে ছন্দ গোছাই
Imprimé depuis ICIBILLET.COM - 03/05/2026 00:15