ICIBILLET.COM
ICIBILLET
Paroles de chanson
03/05/2026
Udito
Par Eclipse
Album : Prithibir Prohor

ছিন্ন গতর নিয়ে দাড়াই আমি

ছদ্মবেশে অন্ধকার রূপে

তৃষ্ণার্ত চোখ নিয়ে তাকাই আমি

ধ্বংস হবে এই পৃথিবী,

দেখেছি অতীতে ভিন্ন রূপে
হঠাৎ দেখি তোমার চিত্ত
শুনেছি আমি যে মিশে গিয়েছিলে
আজ দেখি তোমার দেহ
উদিত!

উড়ব বিপজ্জনক উচ্চতায়

ডানাবিহীন আকাশে

উঠবো বিষাদময় প্রত্যাশায়

পরাজিত নিয়তি,

দেখেছি অতীতে ভিন্ন রূপে
হঠাৎ দেখি তোমার চিত্ত
শুনেছি আমি যে মিশে গিয়েছিলে
আজ দেখি তোমার দেহ
উদিত!
Imprimé depuis ICIBILLET.COM - 03/05/2026 02:37