ICIBILLET.COM
ICIBILLET
Paroles de chanson
04/05/2026
Baji
Par Dalchhut
Album : Live From Practice Pad 2020 (Live)
তুমি আমার ৫২ তাস, শেষ দানেও আছি
তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি
তুমি আমার ৫২ তাস, শেষ দানেও আছি
তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি
সম্ভাবনার এপিঠ-ওপিঠ, শেষ মুদ্রায় রাজি
কার ঘরে যায় করতালি, পুড়ছে আলোর বাজি
তুমি আমার ৫২ তাস, শেষ দানেও আছি
তোমার নামে ধরেছি আমার...

কার ঘরে দান ছুটছে ঘোড়ায়

ওই উল্লাসে গ্যালারি

পড়ছে ফেটে চিল-চিৎকার

মন জুয়াড়ির বাড়ি

পাশার দান যাক না ঘুরে

কালকে নাহয় আজি

তুমি আমার ৫২ তাস, শেষ দানেও আছি
তোমার নামে ধরেছি আমার...

তুমিই প্রথম, বলি না এমন

শেষ হতে পারো কি?

তাই নিয়েছি শেষ বিকেলে

নিঃস্ব হবার ঝুঁকি

শেষ বিকেলের একরোখা জেদ

আশার ঘোরে বাঁচি

তুমি আমার ৫২ তাস, শেষ দানেও আছি
তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি
তুমি আমার ৫২ তাস, শেষ দানেও আছি
তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি
সম্ভাবনার এপিঠ-ওপিঠ, শেষ মুদ্রায় রাজি
কার ঘরে যায় করতালি, পুড়ছে আলোর বাজি

(Two, three)

Imprimé depuis ICIBILLET.COM - 04/05/2026 14:26